০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম নিয়ে ফের হলফনামা তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন : বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠে আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম সংক্রান্ত মামলা। এদিন হাইকোর্টের বিচারপতি সুজয় পল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে উঠল প্রশ্ন, -‘সরকার কি আদৌ এই ধরনের জমি নিলামের মাধ্যমে বিক্রি করতে পারে?’

জানা গেছে, চলতি বছরের ২৩ মে টেন্ডার ডাকা হয়েছিল।রাজ্যের উচ্চ আদালতে এদিন জানানো হয়, -‘প্রাথমিকভাবে নিলামের কোনও অনুমতি ছিল না। পরে আবার নতুন করে নিলামের নোটিস জারি করা হয়’। এই প্রসঙ্গে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, -‘সেন্ট্রাল জু অথরিটি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আগামী দু সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা পড়বে’।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষকে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ সেপ্টেম্বর। এই জমির নিলাম আদৌ নিয়ম মেনে হয়েছে কি না? তা খতিয়ে দেখছে আদালত।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম নিয়ে ফের হলফনামা তলব হাইকোর্টের

আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার