১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আই লিগ চ্যাম্পিয়ন মহামেডান এবার আইএসএলে

পুবের কলম, ওয়েবডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই আই লিগে চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং। শনিবার অ্যাওয়ে ম্যাচে মহামেডান ২-১ গোলে হারিয়ে দিল শিলং লাজংকে। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার আইএসএলে খেলবে সাদা-কালো ব্রিগেড। অর্থাৎ এই প্রথম আইএসএলে কলকাতা তিন প্রধানকে একসঙ্গে খেলতে দেখা যাবে।

চ্যাম্পিয়ন হতে গেলে শনিবার লাজংয়ের সঙ্গে মহামেডানের ড্র করলেই হত। এ দিন তারা শুরুও করে স্বপ্নের মত। খেলা শুরুর এক মিনিটের মধ্যে এগিয়ে যায় তারা। লাজং গোলকিপার অনেকটা এগিয়ে এসেছিলেন, যা দেখে গোল লক্ষ্য করে বল ভাসিয়ে দেন অ্যালেক্সিস। অনেক চেষ্টা করেও আর বলের নাগাল পাননি লাজং গোলরক্ষক। লিড পেয়ে কিছুটা রক্ষনাত্মক হয়ে যায় চের্নিশভের ছেলেরা। সেই সুযোগে ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে লাজং। ১৫ মিনিটে মুহাম্মদ ইরশাদের ভুলে পেনাল্টি পায় ঘরের মাঠের দলটি। যা থেকে গোল করে লাজংকে সমতায় ফেরান ডগলাস। প্রথমার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ এসেছিল সাদা কালো ব্রিগেডের কাছে। এরপরে দ্বিতীয়ার্ধে একাধিক ফুটবলার পরিবর্তন করেন মহামেডান কোচ চের্নিশভ। ৬২ মিনিটে বাঁকানো শটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি ফুটবলার কোজলভ। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করল মহামেডান।

প্রথমবার আইলিগ চ্যাম্পিয়ন সাদা কালো ব্রিগেড। আর ম্যাচ শেষে দিপেন্দু বিশ্বাসদের হাতে উঠে এল জাতীয় পতাকা। আগেই কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে পরপর দু’বার কলকাতা লিগ জিতেছিল মহামেডান স্পোর্টিং। এবার আইলিগও চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ল মহামেডান স্পোর্টিং।

ম্যাচ শেষ হতেই রেড রোডের ধারে মহামেডান ক্লাবে রীতিমতো উৎসবের মেজাজ। হাজারে হাজারে সমর্থক এসে জড়ো হলেন ক্লাবে। তারা কেউ আনন্দে নাচছেন, কেউ গান করছেন, কেউ স্লোগান দিচ্ছেন, ‘জান জান মহামেডান।’ চ্যাম্পিয়ন হওয়ার পরমহামেডান ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আই লিগ চ্যাম্পিয়ন মহামেডান এবার আইএসএলে

আপডেট : ৬ এপ্রিল ২০২৪, শনিবার