পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে চিন সরকার এবছর প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াল ৭ দশমিক ১ শতাংশ, যা দেশটির জিডিপির আকারের চেয়ে বেশি। চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং দেশটির লিবারেশন আর্মিকে সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন:
শনিবার প্রকাশিত জাতীয় বাজেট থেকে জানা যায় প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ইউয়ান (২২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার)। ২০১৯ সালেও প্রতিরক্ষা ব্যয় সাড়ে সাত শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল চিন সরকারের তরফে।
এরপর থেকে ক্রমাগতভাবে তা বাড়ানো হয়েছে। গতবছর দেশটির প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছিল ৬ দশমিক ৮ শতাংশ। চিনের প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, এ বছর সরকার সেনাবাহিনীর সরঞ্জাম সরবরাহ এবং সম্পদ আধুনিকীকরণের জন্য দ্রুত অগ্রসর হবে। জাতীয় প্রতিরক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগানোর কথাও বলেন তিনি।