পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বন্ধ রয়েছে আইপিএল (IPL)। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের আইপিএল শুরু করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। বোর্ড জানিয়েছে, প্রতিযোগিতা ফের শুরু হবে ১৭ মে। ফাইনাল ৩ জুন।
প্রথম কোয়ালিফায়ার ২৯ মে। এলিমিনেটর ৩০ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলির ভেন্যু জানালেও, প্লে অফের খেলা কোথায় হবে তা এখনোও জানায়নি দেশের ক্রিকেট বোর্ড।কলকাতা নাইট রাইডার্স ১৭ মে খেলবে আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে। অজিঙ্ক রাহানেদের গ্রুপের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ম্যাচটি অবশ্য হাদরাবাদে হবে না, হবে দিল্লিতে। প্লে অফের খেলা কোথায় হবে তা এখনও জানানো না হলেও, শোনা যাচ্ছে আইপিএল (IPL) টুর্নামেন্টের বাকি ১৭টি ম্যাচের জন্য ৬টি শহরে বেছে রেখেছে বোর্ড। আর তাতে নাম নেই কলকাতার। ওই ৬টি শহর হল- দিল্লি, বেঙ্গালুরু জয়পুর, মুম্বাই, লখনউ এবং আহমদাবাদ।
আরও পড়ুন:
🗓️ #TATAIPL 2025 action is all set to resume on 17th May 🙌
The remaining League-Stage matches will be played across 6⃣ venues 🏟️
আরও পড়ুন:
The highly anticipated Final will take place on 3rd June 🏆
আরও পড়ুন:
Details 🔽https://t.co/MEaJlP40Um pic.twitter.com/c1Fb1ZSGr2
— IndianPremierLeague (@IPL) May 12, 2025