০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরমাণু শক্তি সংস্থার  সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে ইরান  

পুবের কলম ওয়েব ডেস্কঃ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানাল ইরান। এক অনুষ্ঠানে দেশটির শীর্ষ পরমাণু আলোচক আলি  বাঘেরি কানি এ ঘোষণা করে বলেন, আইএইএ-র সাথে কার্যকর এবং গুরুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে ইসলামিক প্রজাতন্ত্র। ইরানকে আইএইএ ও এনপিটির একটি কার্যকর এবং দায়িত্বশীল সদস্য হিসেবে বর্ণনা করেছেন আলি বাঘেরি কানি।

আরও পড়ুন: “শত্রুর প্রতিটি পদক্ষেপে আমাদের নজর,” সামরিক প্রস্তুতির কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান

তাঁর দাবি, ইরানের পারমাণবিক জ্ঞান এবং এ সংক্রান্ত সক্ষমতা রয়েছে। তেহরান ও আইএইএ-র মধ্যে আলোচনা চলমান থাকার বিষয়টি কারও অজানা নেই বলেও তিনি মনে করেন।  ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কয়েকটি ইস্যুতে ইরান এবং আইএইএ বিভক্ত। সংস্থাটি তেহরানকে তিনটি অঘোষিত সাইটের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করেছে।

আরও পড়ুন: ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, উত্তেজনা চরমে

আরও পড়ুন: হরমুজ প্রণালি থেকে তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান

জবাবে ইরান জানিয়েছে, ওই সাইটগুলোতে দূষণের একটি বাহ্যিক উৎস ছিল। তবে এই বিষয়ে আইএইএকে বিস্তারিত জানানো হয়েছে। আইএইএ কর্মকর্তারা বিষয়টি তদন্ত করতে শীঘ্রই তেহরানে আসতে চলেছে। এর আগে এক অনুষ্ঠানে বাঘেরি বলেন, ইরানের সন্ত্রাস-বিরোধী আইকন মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ইরানি কর্মকর্তারা সমস্ত ক্ষমতা ব্যবহার করবে। বাঘেরি বলেন, ‘আমরা বিশ্বাস করি ইরাক সরকারও সোলাইমানি হত্যার বিচারে সহায়তা করবে। এতে দু’দেশের মধ্যে নতুন অধ্যায় সূচিত হতে পারে।’ সোলাইমানিকে তিনি জাতীয় নেতা হিসেবে বর্ণনা করেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরমাণু শক্তি সংস্থার  সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে ইরান  

আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার