১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করব না: সাফ জানালেন মুখ্যমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: অনেক সময় বিচারাধীন বিষয় নিয়ে মন্তব করে বসেন রাজনৈতিক নেতারা। এরফলে দলকে বিড়ম্বনায় পড়তে হয়। বিচারাধীন বিষয় নিয়ে কখনোই মন্তব্য করা উচিত নয় নেতাদের, নবান্নের বৈঠক থেকে বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত কদিন আগেই অভিষেক সংক্রান্ত মামলা নিয়ে এজলাসের বাইরে একাধিক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন সময় নানান অনুষ্ঠানে গিয়েও নাম না করে রাজ্য প্রশাসনকে সমালোচনা করতে দেখা গিয়েছে বিচারপতিকে।

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিচারাধীন একটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে এ সব প্রশ্ন করবেন না! বিচারব্যবস্থা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি আমার লক্ষণরেখা জানি। আপনারাও সেই রেখা অতিক্রম করবেন না।’’ পাশাপাশি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তা নিয়েও কোনও মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

আরও পড়ুন: ‘কেন্দ্রীয় এজেন্সির মদত’, SIR-এ হয়রানি ঘিরে জেলায় জেলায় বিক্ষোভের মাঝে মমতার কড়া বার্তা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করব না: সাফ জানালেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার