পুবের কলম, ওয়েবডেস্ক: বছরের শেষ দিকে ময়দানে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা স্পিনার দীপঙ্কর সরকার। বয়স হয়েছিল ৭৪ বছর। শনিবার সকালে দক্ষিণ কলকাতার নিজস্ব বাসভবনে তাঁর মৃত্যু হয়। দীপঙ্কর লেগব্রেক ও অফব্রেক দু’টিই করতে পারতেন।
ষাটের দশকের মধ্যভাগে এবং সত্তরের প্রথমভাগে তিনি ছিলেন লাল-হলুদের অন্যতম ভরসা। পাশাপাশি বাংলা ও পূর্বাঞ্চলের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন দীপঙ্কর।আরও পড়ুন:
সুনীল গাভাসকর, প্রয়াত মনসুর আলি খান পতৌদির মতো কিংবদন্তিদের বিরুদ্ধে নজরকাড়া বোলিং করেছিলেন দীপঙ্কর। তাঁর সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দীপঙ্করদা লেগ স্পিন করার পাশাপাশি হঠাৎ অফ স্পিন বল করে দিত। সেই সময় অনেক তারকা ব্যাটার তাঁর স্পিনের সামনে অসহায় অবস্থায় পড়েছিলেন। ভারতের কির্কেট দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সফরে দারুণ পারফরম্যান্স করেছিলেন দীপঙ্করদা।’