পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটের আগে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। সায়নী ঘোষের গ্রেফতারিকে ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। ত্রিপুরার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সময় চেয়েছিল তৃণমূল। কিন্তু সূত্রের খবর, সেই সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই কারণেই রাজধানীতে তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
এদিকে এই অবস্থার মধ্যে আজ, সোমবার চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল তিনটে নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাদ্যায়ের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। আর্থিক প্যাকেজ নিয়ে আলোচনার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর সীমানা বাড়ানোর প্রসঙ্গ উঠে আসতে পারে।
এছাড়াও আজ রাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা।