দেবিকা মজুমদার: স্বাদে-গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়ার মরশুম চলছে। তাই ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের। এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে মোয়া হাবের নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরেই মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন।
তারপর মোয়া হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে।আরও পড়ুন:
পরিশেষে জয়নগর-মজিলপুর পুরসভার জায়গা চিহ্নিত করে, রাজ্যের খাদি বোর্ডকে সেকথা জানানো হয়। এরপর খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শনও করা হয়। তবে, হাব নির্মাণের কাজ এখনও হয়নি।
ফলে ক্ষোভ ছড়িয়েছে জয়নগর ও বহডুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে। সেই কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়নগর বহুরু মাঠে প্রশাসনিক বৈঠক করেন।আরও পড়ুন:
চলতি বছরের ৯ জানুয়ারী মঞ্চ থেকে আবার নতুন করে মোয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আড়াই কোটি টাকার ব্যয়ে জয়নগরের মোয়া হাবের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর সেই কথা অনুযায়ী, তড়িঘড়ি জয়নগরে মোয়া হাবের কাজ শুরু হয়েছে।
এতে খুশি ব্যবসায়ী মহল। বীণাপাণি মিষ্টান্ন ভান্ডারের অধিকর্তা গণেশ দাস বলেন, এতে ব্যবসার অনেক উন্নয়ন হবে। এছাড়াও অনেক পর্যটক মোয়া কিনতে এই জয়নগরে আসবেন। যার ফলে জয়নগরে মোয়া বারোমাস পেতে কোনো অসুবিধা হবে না।আরও পড়ুন:
জয়নগরে আপ্যায়ন সুইটসের রাজবাবু বলেন, তিন মাস মোয়া কর্মীরা মোয়া নিয়ে কাজ করে আর বাকি নয় মাস বসে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মীরাও সুখের মুখ দেখবে এবার। বারো মাস মোয়া তৈরি হলে তারা বারো মাসই কাজ পাবে।