পুবের কলম ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পর রাইসিনা হিলসে কে? দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহা। এই প্রশ্নের উত্তর মিলবে বৃহস্পতিবার। আপাতত চলছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ পর্ব।
নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যালমিডিয়া প্রোফাইলে ভোট দেওয়ার ছবি শেয়ারও করেছেন তিনি।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1548891723505766400?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1548891723505766400%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.etvbharat.com%2Fbengali%2Fwest-bengal%2Fbharat%2Fprime-minister-narendra-modi-cast-vote-for-presidential-election-2022%2Fwb20220718124849258258768
আরও পড়ুন:
বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদির পাশাপাশি অন্যান্য সাংসদ এবং বিধায়করাও নিজেদেরও ভোটাধিকার প্রয়োগ করছেন।
এইদিন দুপুর ২ টো নাগাদ বিধানসভায় এলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেন ৩ টে বেজে ৩৩ মিনিটে। তারসঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। ৩ টে বেজে ৪০ মিনিটে বিধানসভা ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
রাষ্ট্রপতি নির্বাচনে সোমবার বিধানসভায় ভোট দিলেন মুখ্যমন্ত্রীছবিঃ খালিদূর রহিম
এইদিন দিল্লিতে হুইলচেয়ারে করে ভোট দিতে আসেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অশীতিপর মনমোহনকে সহায়তা করার জন্য ছিলেন মোট পাঁচজন।