পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুর ইস্যু নিয়ে মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি। এক ভিডিও বার্তায় এই আক্রমণ করেছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ। তিনি আক্রমণ করে বলেন, 'দেশের প্রধানমন্ত্রী কেনো মণিপুর যাচ্ছেন না!

কেনো তিনি নীরব রয়েছেন! আসলে নরেন্দ্র মোদি আরএসএস-এর নির্বাচিত কয়েকজনের প্রধানমন্ত্রী। মণিপুরের সঙ্গে তার কোনো সর্ম্পক নেই। তিনি জানেন তাঁর আদর্শই মণিপুরকে আগুনে পুড়িয়ে দিয়েছে।'