১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎ

পুবের কলম, ওয়েব ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এই সাক্ষাৎ বিষয়ে নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চান নি। এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন: নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফলে জামায়াত আমিরকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের অভিনন্দন

আরও পড়ুন: নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামী-র

আরও পড়ুন: বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের
সর্বধিক পাঠিত

সার্ক নেতারা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎ

আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার