পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার ভোর ৪টে থেকে দেশের ৭ টি রাজ্য ও রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্তে অন্তত ৭৫টি জায়গায় তল্লাশি করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। আধিকারিকরা জানিয়েছেন, সন্ত্রাসবাদী-গ্যাংস্টার-মাদক কারবারীদের যোগসাজশের গোপন খবর পেয়ে তারা এই তদন্ত শুরু করেন।
আরও পড়ুন:
দেশের বিভিন্ন প্রান্তের বেশ কিছু সন্দেহজনক ঠিকানায় এনআইএ-র একগুচ্ছ অফিসার কাকভোরে অভিযান চলিয়ে বেশ কিছু সন্দেহভাজনকে গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। এনআইএ-র মুখপাত্র জানিয়েছেন পঞ্জাব, হরিয়াণা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে অভিযান চালাচ্ছেন তাঁরা।
বেশকিছু গ্যাংস্টারের অবৈধ নেটওয়ার্কের খবর পেয়ে তাঁরা এই অভিযান শুরু করেছেন। যতদিন না এই গ্যাংস্টারদের ঘুঘুর বাসা ভাঙা যায় ততদিন এই অভিযান চলবে বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
এনআইএ মুখপাত্রের মতে, এই গ্যাংস্টাররা টার্গেটেড কিলিং এর মত অপরাধের সঙ্গে যুক্ত। অবৈধ মাদক ও অস্ত্র কেনাবেচা করে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করছে এই অপরাধীরা।
এরা সাইবারস্পেস ও ব্যবহার করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।আরও পড়ুন:
লরেন্স বিষ্ণোই ও নীরজ বাওয়ানা গ্যাংয়ের বেশ কয়েকজন গ্যাংস্টারকে জিজ্ঞাসাবাদ করার পর, তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এই অভিযান শুরু হয়। মঙ্গলবার যে অস্ত্রগুলি উদ্ধার করেছে এনআইএ, সেগুলি পাকিস্তান থেকে আনা বলেও জানানো হয়েছে। গত অক্টোবরে ৫টি রাজ্যের ৫০টির বেশি স্থানে একই ধরণের অভিযান চালিয়েছিল এনআইএ।