পারিজাত মোল্লা: দৃষ্টি আকর্ষণ করার চব্বিশ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলির জন্য আগেই নিদিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট ৬ মাস সময়সীমা বেঁধে দিয়েছে মামলাগুলির শুনানি শেষ করার জন্য। গত বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের কয়েকজন আইনজীবী। এবার সেই এসএসসি নিয়োগ মামলার শুনানির জন্য গঠন করা হল ডিভিশন বেঞ্চ।
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে পাঠানো হল এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা গুলি।আরও পড়ুন:
এসএসসি মামলার শুনানির জন্য শুক্রবার এই ডিভিশন বেঞ্চ গঠন করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।চলতি মাসেই সুপ্রিম কোর্ট নিয়োগ সংক্রান্ত সব মামলা ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ মামলা ফিরিয়েছিল কলকাতা হাইকোর্টে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট এও নির্দেশ জারি করে থাকে যে, -'আগামী ৬ মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে'।
প্রয়োজনে হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠন করারও পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল সিবিআইকেও। ২ মাসের মধ্যে সিবিআইকে তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য বলা হয়েছে।আরও পড়ুন:
নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা বছরের পর বছর ধরে রাস্তায় বসে রয়েছেন। কলকাতার ধর্মতলা চত্বরে চাকরিপ্রার্থীদের একাধিক মঞ্চ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
একের পর এক মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে। কিন্তু তাঁদের সুরাহা এখনও মেলেনি। এমন অবস্থায় আদালতের মুখের দিকে তাকিয়েই বসে রয়েছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। ঠিক।এইরকম পরিস্থিতিতে গত বৃহস্পতিবার চাকরিপ্রার্থীদের কয়েকজন আইনজীবী হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। দ্রুত বেঞ্চ গঠন করা হবে বলে গত বৃহস্পতিবারই আশ্বস্ত করেছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এবার এসএসসি মামলার শুনানির জন্য বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির বেঞ্চ গঠন করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।এতে কিছুটা স্বস্তি পেলেন বিক্ষোভরত সাধারণ বিচারপ্রার্থীরা।