পুবের কলম, ওয়েবডেস্ক: বিগত ছয় বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী থাকা ভারতের বিশিষ্ট ছাত্রনেতা ও অধিকারকর্মী উমর খালিদ ভূষিত হলেন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননায়। ঝুঁকিপূর্ণ মানবাধিকার রক্ষকদের জন্য প্রদানকৃত ‘ফ্রন্ট লাইন ডিফেন্ডারস অ্যাওয়ার্ড ২০২৬’ এশীয় অঞ্চলের বিজয়ী হিসেবে উমর খালিদের নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়ারল্যান্ডের ডাবলিনের ট্রিনিটি কলেজে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। কারাবন্দী থাকার কারণে উমর খালিদের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তাঁর পিতা সৈয়দ কাসিম রসুল ইলিয়াস।
আরও পড়ুন:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ফ্রন্ট লাইন ডিফেন্ডারস’-এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে উমর খালিদ সম্পর্কে বলা হয়েছে, "উমর খালিদ এই বছরের এশিয়ার ফ্রন্ট লাইন ডিফেন্ডারস পুরস্কারের বিজয়ী। যাঁরা তাঁর কাজকে স্তব্ধ করতে চান, তাঁদের কাছে তিনি ‘রাষ্ট্রের শত্রু’ ও ‘রাষ্ট্রবিরোধী’। কিন্তু অন্যদের কাছে তিনি একজন জাতীয় নায়ক, জনগণের কণ্ঠস্বর এবং মানবাধিকার রক্ষক। ভারতের অসাংবিধানিক ও মুসলিম-বিরোধী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নাগরিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে গত ছয় বছর ধরে তাঁকে জেলের শিকলে বন্দি করে রাখা হয়েছে।"