পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ২২ জানুয়ারিই হবে চার পুরনিগম চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল এবং বিধাননগর পুরনিগমের ভোট।সোমবার রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়ে দিল কমিশন।

কোভিড প্রটোকল মেনেই হবে পুর নির্বাচন।

  তবে একগুচ্ছ গাইডলাইন দিয়েছে কমিশন দেখে নেওয়া যাক একনজরে’

১ কোন রোড শো বা পদযাত্রা নয়।

২ গাড়ি, বাইক কোন কিছু নিয়েই র‍্যালি করা যাবেনা। আগে অনুমতি নেওয়া থাকলে তা বাতিল হবে

৩ প্রতি পুরসভায় নিয়োগ হবে নোডাল হেলথ অফিসার

৪ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে ডাবল ডোজ বা সিঙ্গল ডোজ  ভ্যাকসিনেটেড হতে হবে।

৫ ভ্যাকসিন ছাড়া কোনভাবেই ভোটের কাজে যুক্ত হওয়া যাবেনা

৬ বাড়িতে প্রচারে পাঁচের প্রার্থী সহ সর্বোচ্চ পাঁচজন

৭ খোলা মাঠে মিটিংয়ে সর্বোচ্চ ৫০০ জন

৮ প্রবেশ ও প্রস্থানের গেট আলাদা

৯ অডিটোরিয়ামে সর্বোচ্চ ২০০ জন

১০ প্রচারের সময় কমিয়ে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত

১১ সাইলেন্স জোন বাড়িয়ে হচ্ছে ৭২ ঘন্টা