০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সম্পত্তির ভাগ না দিতে মেয়েকে মেরে ঝুলিয়ে দিল বাবা-সৎ মা!

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: মারিশদা­ সম্পত্তি অগ্রাধিকার থেকে সরিয়ে দিতে নাবালিকা মেয়েকে খুন করল বাবা ও সৎ মা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় বাবা-মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের মারিশদা থানার করলদা নিমকবাড় এলাকায়। গ্রামবাসীরা অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অবশেষে নাতনির খুনের তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন দাদু। পুলিশ জানিয়েছে, মৃত নাবালিকা রাধারানী জানা (১৬) করলদা বাণী নিকেতন হাইস্কুলে একাদশ শ্রেণির ছাত্রী।

সূত্রের খবর, রাধারানী জানার মা গত কয়েক বছর আগে মারা যায়। এরপর বাবা রঘুরাম জানা দ্বিতীয়বার বিয়ে করেন। এরপর থেকে ওই নাবালিকার উপর নির্যাতন করত বাবা ও সৎ মা বলে অভিযোগ ওই স্কুলছাত্রীর দাদুর। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আম গাছে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় রাধারানী জানার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান বাসিন্দারা। অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার হন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মারিশদা থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, তাকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে তার বাবা-মা। অবশেষে মারিশদা থানার পুলিশ মৃত নাবালিকার বাবা ও সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর অস্বাভাবিক মৃতু্যর তদন্তের দাবিতে সোচ্চার হন দাদু হরেন্দ্রনাথ জানা। এরপর মাড়িতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু বলেন,  ‘মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর  কারণ পরিষ্কার হবে। অভিযোগের ভিত্তিতে বাবা ও সৎ মাকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সম্পত্তির ভাগ না দিতে মেয়েকে মেরে ঝুলিয়ে দিল বাবা-সৎ মা!

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার