পুবের কলম ওয়েবডেস্কঃ মুদ্রাস্ফীতি কি জিনিস সে জানেনা। কিন্তু স্কুলে পেন্সিল হারিয়ে নতুন পেন্সিল কিনে দিতে বললে মা বকা দেয় একরত্তিটাকে। একই ভাবে ম্যাগি খেতে চাইলেও মা বলেন “ সবসময় ম্যাগি ম্যাগি করেনা, কত দাম বেড়েছে জানো”। বাড়িতে বড়রাও সবসময় বলেন এই দাম বেড়েছে জিনিসের কি করে চলবে সংসার।
সে আরও শুনেছে দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি। তাহলে তো তাঁকেই চিঠি লিখে দাম কমানোর কথা বলতে পারে সে। আর অপেক্ষা করেনি সে। ছয় বছরের সেই খুদে সোজা চিঠি লেখে মোদিকে। ছয় বছরের কৃতী দুবে প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছে “ প্রিয় প্রধানমন্ত্রীজি জিনিসপত্রের দাম খুব বেড়ে গিয়েছে, পেন্সিল, রবার, ম্যাগী খুব দামী হয়ে গিয়েছে, এখন নতুন পেন্সিল, রবার চাইলেই মা আমাকে মারে”আরও পড়ুন:
[caption id="attachment_46077" align="aligncenter" width="580"]
ভাইরাল হওয়া সেই চিঠি[/caption]
কাঁচা হাতে হিন্দি অক্ষরে লেখা এই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কে এই পুঁচকে, যে সরাসরি অকপট ভাবে নিজের মনের কথা দেশের প্রধানমন্ত্রীকে জানাতে পারে। প্রথমশ্রেণির পড়ুয়া কৃতী দুবের বাড়ি উত্তরপ্রদেশের কনৌজের ছিবড়ামউয়ে।ওই একরত্তির বাবা আইনজীবী বিকাশ দুবে বলেছেন এটা আমার মেয়ের “ মন কি বাত”। ছিবড়ামউয়ের জেলা আধিকারিক জানিয়েছেন এই চিঠি যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌছায় তিনি তার ব্যবস্থা করবেন।
আরও পড়ুন: