উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : খেলা শরীরচর্চার একটা বড় ব্যায়ামের কাজ করে।সেরার সেরা বাঙালির ফুটবল।এই ফুটবলকে ঘিরে আপামর বাঙালি চরম উদ্দিপনায় থাকে।ফুটবল ঘিরে ঘটি বাঙালির মধ্যে তীব্র যুদ্ধ চলে।
আর সেই ফুটবল যখন ঘরের পাশে আয়োজন করা হয় তখন আর কি।রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় সারা রাজ্যে সাংসদ এলাকায় এম পি কাপের খেলা হচ্ছে। ডায়মন্ডহারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এম পি কাপের সূচনা হয়।এর পর একে একে জয়নগর, যাদবপুরের পর এবার সূচনা হলো মথুরাপুরে। মথুরাপুরের সাংসদ বাপি হালদারের উদ্যোগে শনিবার বিকালে মথুরাপুর থানার কৃষ্ণচন্দ্রপুর বিবেক ময়দানে এম পি কাপের সূচনা হয়।এদিন পায়রা উড়িয়ে, আতশ বাজি ফাটিয়ে এই ফুটবল খেলার সূচনা হয়।এদিন এই খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল, মেদিনীপুরের সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া, যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বংকিম চন্দ্র হাজরা, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, এই খেলার উদ্যোক্তা তথা মথুরাপুরের সাংসদ বাপি হালদার,জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, সহ সভাধিপতি শ্রীমন্ত মালি, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা, ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা, কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মন্ডল, মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার,কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু সেখ সহ আরো অনেকে।এই খেলায় ১৬ টি দল অংশ গ্রহণ করেছে।এর মধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা থেকে সাতটি ও জেলার অন্য এলাকা থেকে ৯ টি দল অংশ নিয়েছে। শনিবার শুরু হওয়া এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এই খেলার উদ্যোক্তা তথা সাংসদ বাপি হালদার বলেন, প্রতিদিন দর্শকদের জন্য থাকছে পুরস্কারের ব্যবস্থা, লটারি মধ্য দিয়ে দর্শকদের পুরস্কৃত করা হবে খেলোয়াড়দের পাশাপাশি।তাছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। মঙ্গলবার ফাইনালের দিন উপস্থিত থাকবেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী ও শ্রাবন্তী চ্যাটার্জী।আর এই খেলা দেখতে এদিন দর্শক আসন ছিলো পরিপূর্ণ। শীতের শেষে বসন্তের শুরুতে বাঙালির প্রিয় খেলা এই ফুটবল দেখতে ফুটবল শহর হয়ে গেছে কৃষ্ণচন্দ্রপুর।আরও খবর
"আপনি হারেননি", মমতার পাশে দাঁড়িয়ে বিজেপি-কমিশনকে দুষলেন অখিলেশ
অভিষেকের নির্দেশে গণনা কেন্দ্রের বাইরে ট্রান্সফর্মার পাহারায় তৃণমূলের ছাত্র নেতারা
"বাংলায় ঘুরে বেড়ানো জল্লাদদের চিহ্নিত করা হবে",লাঠিচার্জ নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি অভিষেকের
যারা যুক্ত তাদের খুঁজে বের করা হবে, মিতালীর ওপর হামলা নিয়ে হুঁশিয়ারি অভিষেকের
পানিহাটির মঞ্চে শালীনতার বার্তা, অভয়ার মাকে ব্যক্তিগত আক্রমণ না করার আবেদন অভিষেকের
পানিহাটির মঞ্চে শালীনতার বার্তা, অভয়ার মাকে ব্যক্তিগত আক্রমণ না করার আবেদন অভিষেকের
ভোটের আগে প্রার্থীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক, শেষ মুহূর্তের কৌশল নিয়ে উদ্যোগ অভিষেকের
ভোটের আগে প্রার্থীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক, শেষ মুহূর্তের কৌশল নিয়ে উদ্যোগ অভিষেকের
অভিষেকের গাড়িতে নজরদারির নির্দেশ! কমিশনের হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে বিতর্ক, সরব তৃণমূল
অভিষেকের গাড়িতে নজরদারির নির্দেশ! কমিশনের হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে বিতর্ক, সরব তৃণমূল
"মমতার সরকার তৈরি হলেই ফিরবে সকলের ভোটাধিকার", বিরাট আশ্বাস দিলেন অভিষেক
"মমতার সরকার তৈরি হলেই ফিরবে সকলের ভোটাধিকার", বিরাট আশ্বাস দিলেন অভিষেক
যুব সভাপতি থেকে শুরু করে আইটি ইনচার্জ, তৃণমূলে যোগ দিলেন একঝাঁক বিজেপি নেতা
যুব সভাপতি থেকে শুরু করে আইটি ইনচার্জ, তৃণমূলে যোগ দিলেন একঝাঁক বিজেপি নেতা
"১২ বছরে কত চাকরি দিয়েছে? বিজেপি 'বাংলাকে ছোট করছে" তোপ অভিষেকের
"১২ বছরে কত চাকরি দিয়েছে? বিজেপি 'বাংলাকে ছোট করছে" তোপ অভিষেকের
সর্বাধিক পাঠিত
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, নেতা থেকে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী , যাত্রা.......
তামিলনাড়ুতে জট কাটল, সমর্থন বামেদের, মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল এলাকায়, ডাকাতির আগেই পুলিশের অ্যাকশন, জয়নগরে গ্রেফতার ৩
সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল এলাকায়, ডাকাতির আগেই পুলিশের অ্যাকশন, জয়নগরে গ্রেফতার ৩
উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ৩৫ টি এনকাউন্টার, পুলিশের গুলিতে নিহত ৩ দুষ্কৃতী
উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ৩৫ টি এনকাউন্টার, পুলিশের গুলিতে নিহত ৩ দুষ্কৃতী
ভাঙড়ে ফের রাজনৈতিক সংঘর্ষ, আহত একাধিক, আটক ৪
ভাঙড়ে ফের রাজনৈতিক সংঘর্ষ, আহত একাধিক, আটক ৪
মেধাতালিকায় ১১ কৃতী, নজর কাড়ল নরেন্দ্রপুর-জয়নগর-সোনারপুর