উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর বিধানসভার ১২ টি পঞ্চায়েতের মধ্যে ১১ টি'তেই তৃণমুল বোর্ড গঠন করল। কিন্তু বহড়ু ক্ষেত্র পঞ্চায়েত হাতছাড়া হল শাসক দলের। নির্দল ও বিজেপি মিলে বোর্ড গঠন করল বহড়ু পঞ্চায়েতে।
আরও পড়ুন:
দক্ষিণ ২৪ পরগনার এই প্রথম নির্দলের হাতে পঞ্চায়েতের বোর্ড গেল।
জয়নগর ১ নম্বর ব্লকের অধীনে বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত গত ৫ বছর তৃনমূল কংগ্রেসের হাতে ছিল। এবারের ভোটে এই পঞ্চায়েতে তৃনমূলের প্রধান ও উপপ্রধান পরাজিত হয়। আর এই পঞ্চায়েতের ভোটের দিনক্ষণ ঘোষণার শুরু থেকে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। এলাকায় কখনো বোমাবাজি। আবার কখনো শাসক দলের সাথে নির্দলের মারামারি খবর উঠে এসেছে।আরও পড়ুন:
বৃহস্পতিবার বহরু ক্ষেএ পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। রীতিমতো এলাকায় বোর্ড গঠনকে কেন্দ্র করে বন্ধের চেহারা নেয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পঞ্চায়েতে বোর্ড গঠনের কাজ সম্পূর্ণ হয়।
এদিন এলাকার ১৪৪ ধারা জারি থাকায় প্রায় দোকান পাট বন্ধ ছিল। সেভাবে মানুষের দেখা মেলেনি। নির্দলের সাতটি আসন ও বিজেপির দুটি আসন একক ভাবে তারা ম্যাজিক ফিগারে চলে যায়। আর তাতেই নির্দলের প্রধান হন মতিবুর রহমান লস্কর ও উপপ্রধান হন বিজেপির সঙ্গীতা হালদার মন্ডল। আর তারপরেই বিজয় উৎসবে কয়েক হাজার মানুষ অংশ নেন। প্রধান হয়েই এলাকার মানুষের সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধান মতিবুর রহমান লস্কর।