পুবের কলম ওয়েবডেস্ক : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি নামি দৈনিক। সে কথা মানেন সকলেই। বহু খবর ব্রেক করেছে এই পত্রিকা। গদি মিডিয়ার এই যুগেও নিরপেক্ষ খবর প্রচারের জন্য অনেকেই ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশংসা করেন। এই কাগজের এডিটোরিয়াল পেজে যে সব নিবন্ধ প্রকাশিত হয়, তাতে বহু কথা নির্ভিক ও নিরপেক্ষভাবে লেখা হয়। এমন একটি পত্রিকা তার প্রথম পাতায় যে বিজ্ঞাপন ছেপেছে তা আসলে ওই পত্রিকার পাঠক ও কলামিনস্টদের আহত করেছে।

বিজ্ঞাপনটি ইউপি সরকারের।বিজ্ঞাপনে তারা প্রচার করেছে বিজেপি ক্ষমতায় আসার পরে ইউপিতে আর দাঙ্গা হচ্ছে না।

এই বিজ্ঞাপনে দাঙ্গাকারীরা একটি ছবি দেওয়া হয়েছে। ঘাড়ে চেক রুমাল। চোখে সুরমা। গালে দাড়ি। চোখে মুখে সাংঘাতিক রাগের ছবি।কাউকে লক্ষ্য করে আগুন মশাল ছুড়তে যাচ্ছে ওই ব্যক্তি। নাম কোথায় উল্লেখ না থাকলেও তার বাহ্যিক সাজ পোশাক দেখে স্পষ্ট যে কাদের দাঙ্গাকারী হিসাবে চিহ্নিত করতে চাইছে যোগী সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের মত নামি কাগজ কেন এমন একটি প্রোপাগান্ডা বিজ্ঞাপন ছাপল তা নিয়ে ওই পত্রিকার পাঠক ও কলামনিস্টরা বেজায় চটেছেন।

এই পত্রিকায় নিয়মিত কলম লেখেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা খ্যাতনামা অধিকার কর্মী অপূর্বানন্দ। তিনি বলেছেন এমন বিজ্ঞাপন দেখে তিনি হতবাক। এটি আসলে 'খোলাখুলি ইসলামিক প্রোপাগান্ডা।'টুইটে অপূর্বানন্দ লিখেছেন, “ খোলাখুলি এমন ইসলামফোবিক অপপ্রচার দেখে হতবাক। জানি পত্রিকার সম্পাদকরা ধর্মনিরপেক্ষ, কিন্তু এক্ষেত্রে সে কথা বলা যুক্তিযুক্ত হতে পারে না। আমি একজন নিবন্ধকার এবং পত্রিকার ক্রেতা হিসাবে এই প্রতিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমার প্রতিবাদ জানাচ্ছি।

https://twitter.com/Apoorvanand__/status/1476827641860669441?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1476827641860669441%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Findian-express-slammed-for-islamophobic-front-page-ad-contributors-register-protest-2251201%2F

অপূর্বানন্দের মতই অর্থনীতিবিদ জ্যোতি ঘোষ এই পত্রিকার নিয়মিত লেখিকা।

এমন বিজ্ঞাপন দেখে তিনিও প্রতিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। পেজ ওয়ানে এমন বিজ্ঞাপন ছেপে পত্রিকা আসলে উত্তরপ্রদেশ সরকারের বিদ্বেষ প্রচারের সুবিধা করে দিয়েছে।মনে করছেন জ্যোতি।অন্য কলামনিস্ট সলিল ত্রিপাঠি লিখেছেন এই বিজ্ঞাপন দেখে তাঁর ২০০২ এর গুজরাত দাঙ্গার ছবি মনে পরে গিয়েছে। টুইটে তিনি হাতজোড় করা কুতুবদ্দিন এবং আস্ফালন কর মুচির ছবি আর একবার শেয়ার করেছেন।

https://twitter.com/Jayati1609/status/1477134577822883841?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1477134577822883841%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Findian-express-slammed-for-islamophobic-front-page-ad-contributors-register-protest-2251201%2F

ইন্ডিয়ান এক্সপ্রেস এর আগেও ইউপি সরকারের একটি বিজ্ঞাপন ছেপে সমালোচনার মুখে পড়েছিল।যোগী সরকার তার উন্নয়নের প্রচারের জন্য বাংলার একটি ফ্লাইওভারকে উত্তর প্রদেশের বলে চিত্রিত করেছিল।পত্রিকার তরফ থেকে অবশ্য পরে টুইট করে ক্ষমা চাওয়া হয়েছে। একই সঙ্গে ও বলা হয়েছে যে সবকটি ডিজিট্যাল এডিশনে এই বিজ্ঞাপন ডিলিট করে দেওয়া হয়েছে।

https://twitter.com/saliltripathi/status/1477167618603855873?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1477167618603855873%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Findian-express-slammed-for-islamophobic-front-page-ad-contributors-register-protest-2251201%2F