পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সরকারকে তীব্র আক্রমণ করলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। যা নিয়ে বিরোধীরা বলছেন, আন্তর্জাতিক মহলে মোদি সরকারের শাসন নিয়ে কতটা বদনাম ছড়িয়েছে এই ঘটনা তারই প্রমাণ। উল্লেখ্য, যেভাবে বিজেপি সরকার হিজাব নিষিদ্ধ করেছে তার সমালোচনা করতে দেখা গিয়েছে আমেরিকাকেও।
আরও পড়ুন:
বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে প্রধানমন্ত্রী আক্রমণ করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পর্যন্ত বলেছেন, মোদি সরকার সাত বছর দেশে ক্ষমতায় থাকা সত্ত্বেও এখনও নেহরু-জুজু দেখছেন।
আর এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত তুলোধনা করলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুয়ের।আরও পড়ুন:
সিঙ্গাপুর পার্লামেন্টে লুয়ের একটা সময় ভারতের গণতন্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, নেহরুর তৈরি করা ভারতকে ধ্বংস করছেন নরেন্দ্র মোদি। বর্তমানে ভারতের সংসদে যে কজন মন্ত্রী আছেন তাঁর মধ্যে সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কেউ কেউ ধর্ষণে অভিযুক্ত।
কারও বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ। আর যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের প্রত্যেকের বক্তব্য এইসবই 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত'। বিভিন্ন পত্র-পত্রিকার রিপোর্ট সেই কথাই বলছে। নেহরুর আমলে ভারত সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছিল। তিনি বারবার অগ্নিপ্রিক্ষা দিয়ে প্রমাণ করেছেন তিনি কত বড় মাপের নেতা ছিলেন।আরও পড়ুন:
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে মোদি সরকার। তারা বিষয়টিকে মোটেই হালকাভাবে নিতে নারাজ। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পালটা প্রতিক্রিয়া দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী লি সিয়েনের মন্তব্য সমর্থনযোগ্য নয়। তিনি না জেনে এই ধরনের মন্তব্য করেছেন। তিনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলেছেন। এখানেই থেমে না থেকে ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন ওংকেও তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা ও আপত্তি জানাতে সিঙ্গাপুরের হাইকমিশনারকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: