পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনে ভারতীয় পড়ুয়ার মৃত্যু। জানা গিয়েছে, মৃত ওই পড়ুয়ার নাম আবদুল শেখ। বছর ২২ এর ওই পড়ুয়া তামিলনাডুর বাসিন্দা। তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে পরিবার।
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আবদুল একজন মেডিক্যাল পড়ুয়া। চিন থেকেই পড়াশোনা শেষ করে সেখানেই একটি মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি। বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আবদুল অন্যতম একজন উপার্জনকারী ছিলেন।
বেশ কয়েকদিন আগে বাড়িতেও এসছিলেন।আরও পড়ুন:
গত ১১ ডিসেম্বর তিনি আবার চিনে ফেরত যান। সেখানে ৮ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইনে ছিলেন। তখনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাঁকে স্থানীয় এক হাসাপাতালে জরুরি বিভাগে ভর্তিও করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবদুলের।আরও পড়ুন:
তবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। চিনে কোভিডের ভয়াবহ প্রকোপের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই ওই তরুণ মারা গিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
আরও পড়ুন:
আবদুলের পরিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চিনের উত্তর-পূর্বের হেইলংজং প্রদেশের একটি মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি।
আরও পড়ুন:
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ওই তরুণের পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তাই আবদুলের বাবা-মা সন্তানের দেহ ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছেন।