পুবের কলম,ওয়েবডেস্ক: শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন এবং বলেন রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করতে। শনাক্ত করে দ্রুত তাঁদের দেশে ফেরানোর বন্দোবস্ত করার বিষয়ে জোর দেন। দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও তিনি জানান যে, তাদের ভিসা বাতিল করা উচিত।
পহেলগাঁও হামলার পর এই প্রথম অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। আর তারপরেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর জন্য এই নির্দেশাবলী জারি করা হয়।আরও পড়ুন:
Pahalgam Terror Attack: শহীদ ঝন্টু আলি শেখকে গার্ড অব অনার
আরও পড়ুন:
উল্লেখ্য যে, বুধবারই সিসিএসের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে।
এবার এই প্রসঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একই কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি বলেন যে সন্ত্রাসীরা কঠোর শাস্তি পাবে। প্রতিটি সন্ত্রাসীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না। অবশ্য বিরোধীদের একাংশের বক্তব্য, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে পাকিস্তানি শনাক্ত করার দায়িত্ব দিয়েছে ; তবে ভিসা তো ইস্যু হয় কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে। তাদের এই বিষয়ে আরো সুস্পষ্ট পরিকল্পনা করার প্রয়োজন আছে।