পুবের কলম ওয়েবডেস্কঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মুখ ফসকে যেন সত্যিটাই বেরিয়ে এলো। ভুল করে তিনি ইরাকে আমেরিকার সেনা অভিযানকে ‘নিষ্ঠুর’ ও ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন। যদিও তিনি আসলে এমনটা বলতে চাননি। তিনি ইউক্রেনে রুশ আগ্রাসনের কথা বলতে গিয়েই মুখ ফসকে ইরাকে মার্কিন হামলার কথা বলে ফেলেছেন। পরে অবশ্য তিনি তাঁর সেই ভুল সংশোধন করেছেন।
কিন্তু মুখ থেকে একবার কোনও কথা বেরিয়ে গেলে তা শত চেষ্টা করলেও ফিরিয়ে আনা যায় না। তিনি ভুলবশত এমন মন্তব্য করলেও আসলে যে সত্যিটাই বলে ফেলেছেন! প্রকৃত অর্থে ইরাক যুদ্ধ ছিল নির্মম ও সাম্রাজ্যবাদী, আমেরিকা সেটা স্বীকার করুক বা নাই করুক। আমেরিকার ডালাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ার সমালোচনা করতে গিয়ে বুশ এমন বেফাঁস মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরাকে সম্পূর্ণ অযৌক্তিক ও নৃশংস হামলা একজন ব্যক্তির সিদ্ধান্তের ফলাফল।’ তিনি ইউক্রেন বলতে গিয়েই ইরাক বলে ফেলেছেন। পরের মুহূর্তেই অবশ্য নিজের ভুল বুঝতে পেরে বুশ মাথা নেড়ে বলেন, ‘আমি আসলে ইউক্রেনের কথা বুঝিয়েছি।’ পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি কৌতুকের স্বরে এই ভুলের জন্য বয়সকে দোষারোপ করেন। এরপরে উপস্থিত লোকজনের মধ্যে হাসির রোল পড়ে যায়। উল্লেখ্য, ২০০৩ সালের মার্চে ইরাকে হামলা চালায় আমেরিকা। ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা রবার্ট ইনলাকেশ এক প্রতিবেদনে বলেন, মিথ্যা অজুহাতে আমেরিকা এই হামলা চালিয়েছিল যেটা এখন অনেকটাই প্রমাণিত বলা যায়। দেশটিতে মার্কিন হামলায় ১০ লক্ষেরও বেশি ইরাকি নাগরিক প্রাণ হারায়। ইরাক যুদ্ধের সময় আমেরিকানদের বলা হয়েছিল, বিশ্বের শান্তির জন্য ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সরানো দরকার। ধ্বংসাত্মক অস্ত্র ও আল-কায়েদার সঙ্গে যোগসাজশের অভিযোগ তোলা হয় সাদ্দামের বিরুদ্ধে। তিনি গণহত্যা চালাতে চান এমন অভিযোগও আনা হয়। কিন্তু আসল গণহত্যা কে চালিয়েছে বা কার নির্দেশে চালানো হয়েছে, তা সবার জানা।‘ইরাকে হামলা নৃশংস’ মুখ ফসকে এ কী বললেন যুদ্ধবাজ বুশ?
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ মে ২০২২, ১৫:২৭
আরও খবর
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট
জনতার আগুন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নেতাদের বাড়িতে, একের পর এক সাংসদ, মন্ত্রীর পদত্যাগ, বাংলাদেশের মতো সরকার পতনের পথে নেপাল
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্ষুব্ধ ট্রাম্প, ইউক্রেনকে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র দিলেও চাইছেন পুরো দাম
রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্ষুব্ধ ট্রাম্প, ইউক্রেনকে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র দিলেও চাইছেন পুরো দাম
ফের গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইওল
ফের গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইওল
চিন স্পষ্ট করল অবস্থান: ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না বেজিং
চিন স্পষ্ট করল অবস্থান: ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না বেজিং
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ