পুবের কলম প্রতিবেদক: টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং- ফের দেশে প্রথম স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে মিলেছে এই স্বীকৃতি।
আরও পড়ুন:
দেশের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ব তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ২০১-৩০০। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং।
সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে দেশের সেরা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।আরও পড়ুন:
ট্যুইটারে কলকাতা বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে সামগ্রিক বৃদ্ধি এবং উন্নয়নের নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এটা অত্যন্ত আনন্দের খবর। 'ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ' নামে একটি সাব-ক্যাটাগরিতে ১৪-তম স্থানে রয়েছে সিইউ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, গবেষক, পড়ুয়া ও শিক্ষাকর্মীদের অভিনন্দন জানাচ্ছি।'