পুবের কলম ওয়েবডেস্কঃ তামিলনাড়ুর কুন্নুরে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার খবর পাওয়ার পরেই অতি দ্রুততার সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
এই দুর্ঘটনার খবর যখন মুখ্যমন্ত্রী পান তখন তিনি মালদহ জেলাতে প্রশাসনিক বৈঠক করছিলেন।
আরও পড়ুন:
বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী বলেন “একটি অত্যন্ত দুঃখজনক সংবাদ সামনে এসেছে এই নিয়ে দুঃখ প্রকাশের ভাষা আমাদের নেই, যেটুকু আলোচনা হয়েছে তাই থাক, আজকের বৈঠক এখানেই শেষ করছি”।
আরও পড়ুন:
বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর ) কুন্নুরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে সেনা চপারটি।
সেই চপারে ছিলেন সস্ত্রীক চিফ স্টাফ অফ ডিফেন্স বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। সেই খবর এসে পৌঁছতেই মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। পরে টুইট করেও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। সরকারি আধিকারিকদের কাছে তামিলনাড়ুর আবহাওয়া নিয়েও জানতে চান মুখ্যমন্ত্রী। এই মুহুর্তে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন র্য়েছেন রাওয়াত।