পুবের কলম প্রতিবেদক: পায়ে চোট পাওয়ার পর চিকিৎসকের নির্দেশে আপাতত বাড়িতেই বিশ্রামে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফলে এবছর মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুজোর উদ্বোধন করবেন কী না তা স্পষ্ট ছিলনা। কিন্তু জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার পাশাপাশি খোদ কলকাতা শহরেরও বাছাই করা বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
প্রতি বছরই মহালয়ার আগে-পরে শহরের বেশ কিছু নামী আর বনেদি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই।
কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করতে পারবেন কীনা তা নিয়েও সংশয় ছিল।কিন্তু, সেই সংশয় মিটিয়ে রাজ্য তথ্য সংস্কৃতি দফতর থেকে জানানো হয়েছে, প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
এ ব্যাপারে রাজ্য তত্য সংস্কৃতি দফতর সূত্রের খবর,আজ বৃহস্পতিবার বাসভবন থেকেই শহরের দুর্গাপুজো গুলির উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভার্চুয়ালিই সারবেন সমস্ত পুজোর উদ্বোধন। গত বছরের মতোই এবছরও মহালয়ার ২ দিন আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী কবে কখন কোন পুজো উদ্বোধন করবেন তাও উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, বুধবার নিজের কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রথমবার নিজের বাসভবনে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পুজোর পরেই দলের সাংগঠনিক কাজে জেলায় জেলায় একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য রাজ্যজুড়েই ‘নবজোয়ার’ এর মত কর্মসূচির গ্রহণ করতে পারে তৃণমূল কংগ্রেস।