পারিজাত মোল্লাঃ বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জরুরি তলবে সাড়া দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কাগজপত্র আইনমন্ত্রীর কাছে থাকায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির সিদ্ধান্ত নেওয়া যায়নি— বিচারবিভাগের সচিবের কাছে এ কথা শোনার পরেই আইনমন্ত্রী মলয়কে তলব করেছিলেন বিচারপতি।
আরও পড়ুন:
এদিন বিকেল ৫টার মধ্যে আইনমন্ত্রীকে আদালতে তলবের নির্দেশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছেও পৌঁছে দিতে বলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন, বিচারবিভাগের সচিবকেও সেখানে উপস্থিত থাকতে হবে। সেই মতো বিকেল ৫টার একটু আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে পৌঁছে যান মলয়।
আরও পড়ুন:
মলয়কে দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, ''আপনি কোর্টে এসেছেন। আমি খুবই খুশি হয়েছি।'' মলয় জানান, তিনি হাসপাতালে ছিলেন। দিন চারেক আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
চিকিত্সক তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন। এর পরেই বিচারক চট্টোপাধ্যায়ের বদলির ফাইলের প্রসঙ্গে মলয় বলেন, ''যত দ্রুত সম্ভব আমি ফাইল ক্লিয়ার করে দিচ্ছি।'' মলয় বিচারপতিকে আরও জানান, শুক্রবার তিনি আসানসোল যাচ্ছেন। তার পর যাবেন দিল্লি। এই সময়ে একটু ব্যস্ত রয়েছেন। কিন্তু তিনি শীঘ্রই ফাইল ছেড়ে দেবেন। এর পরেই বিচারপতির সামনে করজোড়ে নমস্কার করে বেরিয়ে যাচ্ছিলেন মলয়। সেই সময় বিচারপতি বলেন, ''অন্য ভাবে নেবেন না। খারাপ ভাবেন না। আপনি কোর্টে এসেছেন আমি খুব খুশি।''বুধবারই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কেও আগামী ৪ অক্টোবরের মধ্যে বদলি করাতে।আরও পড়ুন:
আইনমন্ত্রীর ব্যস্ততার কথা শুনে নিজের আগের নির্দেশও বদলেছেন বিচারপতি। জানিয়েছেন, ৪ অক্টোবরের পরিবর্তে ৬ অক্টোবরের মধ্যে বদলির নির্দেশ কার্যকর করতে হবে। বিচারপতি জানান , ''আমি ৪ অক্টোবর বলেছিলাম। আরও দু'দিন সময় দিচ্ছি। ৬ অক্টোবরের মধ্যে করে দিন।''বুধবার বিকেল ৫টার মধ্যে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে কলকাতা হাইকোর্টে তলব করেছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:
সেই তলবে সাড়া দিয়েছেন তিনি।
তবে এই তলব বেশিক্ষণের জন্য হয়নি বলেই খবর। সূত্র মারফত জানা গিয়েছে, ১০ মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন রাজ্যের আইনমন্ত্রী। সিবিআই স্পেশাল কোর্টের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার অভিযোগ এনেছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।এই প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট বিচারককে অবিলম্বে বদলি করারও নির্দেশ দেন।আরও পড়ুন:
কিন্তু জানা যায়, তিনি নতুন জায়গায় এখনও নিয়োগ পাননি। কারণ তাঁর ফাইল আটকে রয়েছে আইনমন্ত্রী মলয় ঘটকের অফিসে। এই কারণেই রাজ্যের আইনমন্ত্রীকে দ্রুত তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, তলব পাওয়ার ২৫ মিনিটের মধ্যেই রাজ্যের মন্ত্রী চলে যান কলকাতা হাইকোর্টে। তবে ১০-১৫ মিনিটের মধ্যেই তাঁকে বেরিয়ে আসতে দেখা যায়।