২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে মহিলা মেয়র ও মুসলিম ডেপুটির নাম চূড়ান্ত আপের

পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার দিল্লিতে মেয়র ও ডেপুটি মেয়রের নাম চূড়ান্ত করল কিজেরিওয়ালের দল। আগেই আপ জানিয়েছিল তারা জিতলে রাজধানী পাবে মহিলা মেয়র। এদিন শেলি ওবেরয়কে মেয়র হিসাবে এবং আলে মুহাম্মদ ইকবালের নাম ডেপুটি মেয়র হিসেবে  চূড়ান্ত করেছে আপ।

আরও পড়ুন: “দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

মেয়র ও ডেপুটি মেয়র ছাড়াও পুরসভার কার্যনির্বাহী কমিটির চার সদস্যের নামও ঘোষণা করে আপ শিবির। এর মধ্যে তিনজনই মহিলা। এই তালিকায় রয়েছেন রামিন্দর কৌর, সারিকা চৌধুরি, মোহিনী জিনওয়াল এবং মহম্মদ আমিল মালিক। ৩৯ বছর বয়সি শেলি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

এই প্রথমবার কাউন্সিলর হলেন তিনি। বিজেপির শক্ত ঘাঁটি থেকে তিনি ঝাড়ু দিয়ে পদ্ম বিদায় করেছেন। অন্যদিকে, আলে মুহাম্মদ ইকবাল হলেন ৬ বারের বিধায়ক তথা আপ নেতা শোয়েব ইকবালের ছেলে। আলে প্রায় ১৭ হাজারেরও বেশি ভোটে জিতেছেন।

শুক্রবার আপের জাতীয় সম্পাদক পঙ্কজ গুপ্ত ঘোষণা করেছেন, দল শেলিকেই দিল্লির মেয়র হিসেবে মনোনীত করছে। আগামী ৬ জানুয়ারি হবে তাঁর শপথ। এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন শেলি। তাও আবার দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি অধেশ গুপ্তর পাড়ার ওয়ার্ডে তাঁকে প্রার্থী করেছিল আপ। সেই ৮৬ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

যখন দিল্লিতে  কংগ্রেসের সরকার ছিল, তখনও রাজধানীর পুরসভা ছিল বিজেপির দখলে। ১৫ বছর পর বিজেপিকে হটিয়ে আম আদমি পার্টি দিল্লি পুরনিগম দখল করে। আপের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্বেও, বিজেপিও মেয়র পদে প্রার্থী দেবে বলে তাল ঠুকছে। যদিও তাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন না কেউই। কেউ কেউ বলেছেন পরাজয়টা বিজেপি মেনে নিতে পারেনি। কোনো কোনো বিজেপি কর্মী সমর্থক বলছেন নরেন্দ্র মোদি দিল্লিতে সেইভাবে প্রচার করলে ফল ভিন্ন হত।

জবাবে আপ কর্মী সমর্থকদের কেউ কেউ বলেছেন, মোদির আশঙ্কা করেছিলেন এই বুঝি গুজরাত গড়ে  আপ ফাটল ধরাল। দলীয় কোন্দলে মোদি আশঙ্কিত ছিলেন। তাই গুজরাত সামলে দিল্লির দিকে নজর দিতে পারেননি তিনি। আপের কর্মীরা বলছেন, ফের প্রমাণ হল, দলে বিজেপির বাকি নেতাদের কোনও ভূমিকা নেই।

বিজেপি নরেন্দ্র মোদিকে হাইলাইট করতে গিয়ে বাকিদের গুরুত্বহীন করে দিয়েছে। নিজের বাচন ভঙ্গি, অভিব্যক্তি ও হিন্দুত্বের মিশ্রনে ‘মোদিত্ব’ প্রচার করেন নরেন্দ্র মোদি। সেটাই এখন বিজেপির একমাত্র ভরসা। এই কায়দাতে মোদি গোটা দলকে তাঁর ওপর নির্ভর করতে অভ্যস্থ করে তুলেছেন । মোদির পারফরমেন্সে কমতি পড়লেই তাই তাসের ঘরের মত ভেঙে পরতে  পোরবে বিজেপির গড়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে মহিলা মেয়র ও মুসলিম ডেপুটির নাম চূড়ান্ত আপের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার