১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আহতদের বয়ান নিল সিবিআই

দেবশ্রী মজুমদারঃ রামপুরহাট­ অস্থায়ী ক্যাম্পে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা শুরু করল সিবিআই। তার আগে রবিবার সকালে সিবিআই (ডিআইজি) অখিলেশ সিং সহ সিবিআই অফিসাররা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীনদের সঙ্গে সেদিনের ঘটনা সম্পর্কে জানতে চান তাঁরা। তাঁদের জবানবন্দি নথিভুক্ত করেন। হাসপাতালের বার্ণ ওয়ার্ডের ভেণ্টিলশনে থাকা লাল সেখের স্ত্রী নাজেমা বিবির শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। নাজেমা বিবির দেহের নিম্নাংশের ষাট শতাংশের বেশি পুড়ে গিয়েছে। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁর জবানবন্দি নেওয়া যায়নি। আতাহারা বিবি, বুলবুলি খাতুন এবং নাবালক ইরফান সেখের জবানবন্দি রেকর্ড করেন অফিসাররা। অন্যদিকে অভিযুক্তদের এ দিন সিবিআই ক্যাম্পে বসিয়ে মুখোমুখি জেরা করা হয়।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

জানা গিয়েছে, আপাতত চারজন রামপুরহাট হাসপাতালে ভর্তি আছে। একমাত্র পিয়ান সেখ (১১) সুস্থ হয়ে ছাড়া পেয়ে বনহাট গ্রামে আছে। সুস্থ থাকলেও ইরফান সেখ ছুটি নিতে চায় নি বলে সূত্রের খবর। তবে সোমবার ছুটি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। পিয়ান সেখ নাজেমা বিবির ভাইপো। নাজেমা বিবির মেয়ে সাজিনা বিবি বলেন, মা বাঁচবে কিনা সন্দেহ। আমাদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয় নি। শরীরে ইনফেকশন ছড়িয়েছে। ভাদু সেখ খুনের দিন আনারুল সেখ ও আজাদ সেখের মধ্যে ফোনে যেসব কথা হয়েছিল সেগুলি সম্পর্কে নিশ্চিত হতে চায় সিবিআই।

আরও পড়ুন: মাওবাদী বিরোধী অভিযান: ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফারণে আহত ১১ নিরাপত্তা কর্মী

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আহতদের বয়ান নিল সিবিআই

আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার