পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানে তালিবানরা যে গতিতে একের পর এক এলাকা দখল নিচ্ছে সেই হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে তারা কাবুলের দখল নিতে পারে। মার্কিন প্রতিরক্ষা দফতরের একটি রিপোর্টে এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছিল আগেই।
আরও পড়ুন:
তবে মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা প্রকাশ করে এই যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল কার্যত তাকে সত্যি প্রকাশ করে বৃহস্পতিবার গজনি শহরের দখল নিল তালিবানরা। জানা যাচ্ছে কাবুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে রয়েছে তালিবানরা
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় এক তালিবান মুখপাত্র প্রথম গজনি দখলের দাবি করে।
পরে, গজনির প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমদ ফকিরিও, সরকারি বাহিনীর পতন স্বীকার করে নিয়েছেন।আরও পড়ুন:
উল্লেখ্য আন্তর্জাতিক সংবাদসংস্থাকেপেন্টাগনের কয়েকজন প্রশাসনিক অধিকর্তা নাম প্রকাশ না করার শর্তে আগেই জানান ৯০ দিনের মধ্যে কাবুলের পতন অনিবার্য।
আরও পড়ুন:
তবে এই আশঙ্কার পাশাপাশি এটাও বলা হয় আফগান সেনা যদি শেষ পর্যন্ত তালিবানদের প্রতিহত করতে পারে তবে হয়ত সেই ভবিষ্যতের নিদারুণ এক ছবি থেকে রক্ষা পাবে আফগানিস্থান। তবে আফগানিস্থানের আজকের ছবি বলছে ফের আফগানিস্তানে ফের তালিবানি জামানা শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।