পুবের কলম ওয়েবডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় পরিচয় তার থেকে ভালোবাসা। সুদুর মেক্সিকো থেকে ঢাকায় এলেন গ্লাডিস নাইলি টরিবিও মরালেস নামে ওই যুবতী। শুধু তাই গ্রহণ করলেন ইসলাম ধর্ম।
আরও পড়ুন:
২১ নভেম্বর সকালে বাংলাদেশে পৌঁছয় গ্লাডিস নাইলি।
রুমান ও তাঁর পরিবারের লোকজন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান গ্লাডিস নাইলিকে। ওইদিনই ঢাকা জজ কোর্টে গিয়ে এফিডেভিট করে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন মেক্সিকান যুবতী। তারপর নিকাহ হয় দু’জনের । গ্লাডিস নাইলি টরিবিও মরালেস থেকে তাঁর নাম হয়েছে লাইলি আখতার।আরও পড়ুন:
বছর ২৯ এর রবিউল হাসান রুমান পেশায় একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার। ২০১৯ সালে সোশ্যাল মিডিয়াতে পরিচয় গ্লাডিসের সঙ্গে। তারপর তা প্রেমে রূপ নেয়। এরপর গ্লাডিস বাংলাদেশ আসার সিদ্ধান্ত নেন, পরিবর্তন করেন ধর্মও।জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা গ্রাম রুমানের বাড়ি অর্থাৎ লাইলির শ্বশুরবাড়ি।আপাতত সেখানেই জমিয়ে সংসার করছেন লাইলি।