পুবের কলম ওয়েব ডেস্কঃ হিন্দু যুবতীর সঙ্গে বাসে সফর করছিল এক মুসলিম যুবক। সেই ‘অপরাধে’ মুসলিম যুবককে বেধড়ক মারধর করল উগ্র ও কট্টরপন্থী সংগঠন বজরং দল। তারপর ওই যুগলকে পুলিশের হাতে তুলে দেয় তারা। তাদের দাবি, হিন্দু যুবতীদের সঙ্গে মুসলিম যুবকদের কোনও যোগাযোগ থাকাই উচিত নয়। এতে লাভ জিহাদের মতো ঘটনা বাড়বে।
আরও পড়ুন:
এদিকে এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, বজরং দলের কর্মীরা এক হিন্দু যুবতীকে ও এক মুসলিম যুবককে বাসে একসঙ্গে ভ্রমণ করার কারণে মুসলিম যুবককে মারধর করে।
ওই যুগল বৃহস্পতিবার রাতে ম্যাঙ্গালুরু থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। তাদের একসঙ্গে সফর করার খবর কানে যেতেই আপত্তি জানায় বজরং দলের সদস্যরা।আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণ কন্নড়ের একটি জেলায়। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মহিলাটি তার বন্ধুর সঙ্গে একটি বেসরকারি বাসে করে ম্যাঙ্গালুরু থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। খবর পেয়ে বজরং কর্মীরা ম্যাঙ্গালুরুতে পাম্প ওয়েল এলাকার কাছে বাসটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু, বাস থামেনি।
তখন বাসটিকে আটকাতে তারা কাল্লাডকা শহরে তাদের দলের সদস্যদের খবর দেয়। সেইমতো কাল্লাডকা শহরের বজরং কর্মীরা ছুটে এসে বাসটিকে আটকায়। কাল্লাডকার দাসাকোডিতে বাসটিকে থামিয়ে দেয় তারা।আরও পড়ুন:
তারা ওই যুগলকে একসাথে ভ্রমণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের দু’জনকে বাস থেকে নামিয়ে দেয়। কর্মীরা মহিলাকে বকাঝকা করে এবং দুজনকেই বাস থেকে নামতে বলে। বাস থেকে নামিয়ে মুসলিম যুবককে মারধর করা হয়।
তারপর তাদের বান্টওয়াল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই যুবতীকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে। এদিকে, একটি ভিডিয়ো সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, বজরং দলের কর্মীরা যখন ওই যুবককে মারধর করছে তখন তার প্রতিবাদ জানাচ্ছে ওই মহিলা। এমনকী বজরং কর্মীদের সঙ্গে তাকে তর্কও করতে দেখা গিয়েছে। বজরং দলের কর্মীরা জানিয়েছে, ওই যুগল স্লিপার কোচে ভ্রমণ করছিল। এটা লাভ জিহাদের ঘটনা বলে তারা সন্দেহ করছে।