সংসদের বিশেষ অধিবেশনকে ঘিরে হুইপ জারি নিয়ে তৃণমূল কংগ্রেস ও তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জারি করা হুইপের পালটা নিজেদের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে পৃথক হুইপ জারির প্রস্তুতি নিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়রা। একই সঙ্গে কেন্দ্রের মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল দুটিকে সমর্থনের কথা জানিয়েছে এনসিপিআই।
আরও পড়ুন:
শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে প্রায় আধঘণ্টা বৈঠকের পর এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সংসদে পেশ হতে চলা দুটি বিলই তাঁদের দল সমর্থন করবে। বিল পেশের সময় দলের ২০ জন সাংসদের উপস্থিতি নিশ্চিত করতে পৃথক হুইপ জারি করা হবে।
দলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার এই হুইপ জারি করবেন।আরও পড়ুন:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জারি করা হুইপ প্রসঙ্গে সুদীপ বলেন, তাঁরা আর তৃণমূলের সঙ্গে নেই, দল ছেড়ে বেরিয়ে এসেছেন। ফলে তৃণমূলের হুইপ মানার প্রশ্ন নেই বলেও স্পষ্ট করেন তিনি।
আরও পড়ুন:
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। সেখানে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশ করার কথা।
এই বিলগুলির বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ জারি করে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।আরও পড়ুন:
তবে অভিষেকের জারি করা হুইপ নিয়ে সাংসদদের অবস্থান ও দলীয় স্বীকৃতির প্রশ্নে জটিলতা তৈরি হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল ছেড়ে এনসিপিআই গঠন করলেও সংসদীয় নথিতে তাঁদের দলীয় পরিচয় পরিবর্তন এখনও সম্পূর্ণ হয়নি বলে জানা যাচ্ছে। ফলে তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সাংসদ হিসেবে নথিভুক্ত থাকায় অভিষেকের হুইপ তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে পৃথক হুইপ জারি এবং কেন্দ্রের বিলগুলিকে সমর্থনের সিদ্ধান্তের মাধ্যমে সংসদে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে এনসিপিআই। বিশেষ অধিবেশনকে ঘিরে দুই পক্ষের রাজনৈতিক অবস্থান ও সংসদীয় কৌশল এখন নজর কাড়ছে।