পুবের কলম ওয়েব ডেস্কঃ ওড়িশায় গত দু’দিনে দিনে ২ জন রুশ  নাগরিকের মৃত্যু হয়েছে। একই হোটেলে পর পর দুই বিদেশির মৃত্যু আলোড়ন তৈরি করেছে। রবিবার হোটেলের ৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় পাভেল আন্থভের। বৃহস্পতিবার হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ভ্লাদিমির বিদেনভকে।

দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পাভেল রাশিয়ার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নিজের ৬৬তম  জন্মদিন উপলক্ষে ভারতে ঘুরতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও ৩ জন।

পাভেলের আত্মঘাতী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

তাঁর বন্ধু এবং রাজনৈতিক সতীর্থ ভ্লাদিমির বিদেনোভ দু’ দিন আগে ওড়িশার ওই হোটেলেই মারা যান। ঘর  থেকে তাঁর সংজ্ঞাহীন দেহ উদ্ধার হয়।  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেটাও ভাবাচ্ছে পুলিশকে।