১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় হাজারের নক-আউটে বাংলা

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফির কোয়াটার ফাইনালে উঠল বাংলা। মঙ্গলবার মুম্বইয়ে আয়োজিত ম্যাচে বাংলা ৫২ রানে হারিয়ে দিল পঞ্জাবকে। দলের জয়ে ব্যাট হাতে অনুষ্টুপ মজুমদার এবং বল হাতে শাহবাজ আহমেদ ও কৌশিক মাইতি গুরুত্বপূর্ন অবদান রাখেন।

ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলা ৯ উইকেটের বিনিময়ে ২৪২ রান করে। জবাবে ২৪.১ ওভারে ১৯০ রানেই শেষ হয়ে যায় পঞ্জবের ইনিংস। ব্যাট করতে নেমে বাংলার ৬ উইকেট পড়ে যায় ৮৫ রানের মধ্যে। তবে অবিচলিত ছিলেন অনুষ্টুপ। তিনি ১১১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও দুটি ছয়। তাঁকে যোগ্য সঙ্গত করেন করন লাল। করন ৬৩ বলে ৬৬ রান করেন। এই দু ‘ জনের সৌজন্যে দলের রান আড়াইশোর কাছে পৌঁছয়। পঞ্জাবের পক্ষে ৩৫ রানের বিনিমযে ৫ উইকেট দখল করেন বলতেজ সিং।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। তারই মধ্যে কিছুটা লড়াই করেন সনভীর সিং ( ৩৫ ) এবং প্রভসিমরন সিং (৩১)। পঞ্জাবের ইনিংসে ধস নামান শাহবাজ আহমেদ এবং কৌশিক মাইতি। শাহবাজ ৫৩ রানে তিনটি এবং কৌশিক ৩৬ রানে তিনটি উইকেট দখল করেন।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজয় হাজারের নক-আউটে বাংলা

আপডেট : ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার