পুবের কলম ওয়েবডেস্কঃ আইসক্রিম খেতে আমরা কে না ভালোবাসি? যে কোন অনুষ্ঠানেই যতই ভালোমন্দ খাওয়াদাওয়া হোকনা কেন আইসক্রিম না খেলে যেন প্রাণের আরাম মনের শান্তি কিছুতেই মেলে না।
আরও পড়ুন:
কিন্তু একবার ভেবে দেখুনতো কত দামি আইসক্রিম আমরা খেতে পারি? বড়জোর ৫০০ টাকা আরও বেশি হলে ১০০০ টাকা। কিন্তু ভাবুনতো এক স্কুপ আইসক্রিমের দাম যদি হয় ৮১৭ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৬০০০০ টাকা।
না চমকে উঠবেন না। একেবারেই সত্যি। তবে এই আইসক্রিম খেতে হলে আপনাকে পাড়ি জমাতে হবে দুবাইয়ের স্কুপি ক্যাফেতে। এখানেই বিক্রি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম।আরও পড়ুন:
