পুবের কলম ওয়েব ডেস্কঃ আমেরিকার নিউ মেক্সিকোতে ৪ মুসলিম ব্যক্তিকে খুন করার দায়ে অবশেষে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। মঙ্গলবার যাকে ধরা হয়েছে তার বয়স ৫১ বছর, নাম মহম্মদ সৈয়দ। পুলিশ তার গাড়ি ট্র্যাক করে তাকে ধরেছে। সে একজন আফগান বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
ওই ব্যক্তি বিগত কয়েক মাসে অপহরণ ও গুলি করে চারজনকে হত্যা করেছে বলে পুলিশের অভিযোগ। পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা বলেছেন, ওই ব্যক্তি পেশায় গাড়িচালক। তিনিই প্রধান অভিযুক্ত। নিউ মেক্সিকোয় প্রথমজন গত নভেম্বরে খুন হন।
তারপর গত দুই সপ্তাহে তিনজনকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকেই পাকিস্তানি বা আফগান।আরও পড়ুন:
নিউ মেক্সিকোর যে শহরে এই চারটি হত্যা হয়েছে, সেখানে ৫ লক্ষ ৬৫ হাজার মানুষের বাস। তার মধ্যে ৫ হাজার মুসলিম।
তারা গত কয়েক মাস ধরে রীতিমতো আতঙ্কে আছেন। নিহতদের মধ্যে একজন হলেন ২৭ বছর বয়সী মুহম্মদ আফজল হুসেন। তিনি শহরের প্ল্যানিং ডিরেক্টর ছিলেন।আরও পড়ুন:
তার ভাই ইমতিয়াজ হুসেন বলেছেন, প্রধান অভিযুক্তকে গ্রেফতার করার পর শহরের মুসলিমরা আশ্বস্ত হবেন। ৬১ বছর বয়সী মুহাম্মদ আহমেদি ও ৪১ বছর বয়সী আফতাব হাসানকেও হত্যা করা হয়েছে। এছাড়া ২৫ বছর বয়সী নইম হুসেনকেও খুন করা হয়েছে। আলবুকার্ক পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা জানিয়েছেন, সন্দেহভাজন গ্রেফতার হওয়ার পর হামলার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।