পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি তিনজনের। আহত আরও সাত। মধ্যপ্রদেশের বুরহানপুরের ঘটনায়। ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে প্রচণ্ডগতিতে একটি ট্রাক এসে একটি ভ্যানে ধাক্কা মারে।
ঘটনায় মৃত্যুর তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও সাতজন। ভ্যানের মধ্যে থাকা দুজন কলেজ পড়ুয়া সহ চালকের মৃত্যু হয়েছে। সাত জন আহত হয়েছে।আরও পড়ুন:
পুলিশ সুপার রাহুল কুমার ঘটেছে, দুর্ঘটনাটি ঘটে এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ ইন্দোর-ইছাপুর জাতীয় সড়কের উপরে। ভ্যানটি ছাত্রদের নিয়ে গ্রাম থেকে বুরহানপুরের দিকে যাচ্ছিল।
মৃত্যু হয়েছে দুজন মহিলা শিক্ষার্থীর। আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
জেলা কালেক্টর প্রবীণ সিং, পুলিশ সুপার দ্রুত ঘটনাস্থলে যায়। এর পরেও তারা জেলা হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তারা। তাদের শরীরের বিষয় খোঁজ খবর নেন।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে ট্রাক চালক পলাতক।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইটারে মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।মুখ্যমন্ত্রী হিন্দিতে একটি ট্যুইট করে জানিয়েছেন, বুরহানপুরে একটি সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যুর ঘটনা ঘটেছে। বিদেহী আত্মার শান্তি কামনা করি। পরিবারের সদস্যদের এই কঠিন আঘাত সহ্য করার ক্ষমতা দিক ঈশ্বর। বুরহানপুরের দুর্ঘটনায় আহত পরিবারগুলি একা নয়, তাদের পাশে আমরা আছি। আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হবে এবং মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য করা হবে'।
আরও পড়ুন: