পুবের কলম,ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এখনও পর্যন্ত ২৬০ শিশু নিহত হয়েছে। আহত গননাতীত। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর, ইসরাইলের বিমান হামলায় গাজায় অন্তত ২৬০ শিশু নিহত হয়েছে। শনিবার থেকে বিমান হামলায় ২২ হাজার ৬০০টিরও বেশি ঘরবাড়ি, ১০টি স্বাস্থ্য কেন্দ্র ধ্বংস হয়েছে এবং ৪৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন:
মুক্তিযোদ্ধা হামাসের আত্মরক্ষার জেরে হামলার প্রতিশোধ নিতে গাজা উপত্যাকাকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযানে নেমেছে ইসরাইল।
আরও পড়ুন:
শনিবার থেকে গাজায় বিরামহীন বিমান হামলা ও গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরাইলি বাহিনী। হামলা থেকে রেহাই পাচ্ছে না অ্যাম্বুলেন্স থেকে শুরু করে শরণার্থী শিবিরগুলোও। প্রাণ হারাচ্ছে শিশু ও নারী থেকে শুরু করে সব বয়সী মানুষ।