পুবের কলম ওয়েবডেস্কঃ ১৫ বছরেরও বেশি সময় ধরে ওড়িশায় স্বরাষ্ট্র বিভাগের অধীনে কর্মরত হোম গার্ডদের প্রতি মাসে মাত্র ৯,০০০ টাকা বেতন দেওয়ার সিদ্ধান্ত পুনবিবেচনা করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
আরও পড়ুন:
বিচারপতি এমআর শাহ এবং বিভি নাগারথনার বেঞ্চ ১৯ অগস্ট, ২০২০ তারিখে ওড়িশা হাইকোর্টের আদেশকে আক্রমণ করে একটি বিশেষ ছুটির আবেদন পর্যবেক্ষণ করার সময় এই নির্দেশনা প্রদান করেছে।
আরও পড়ুন:
বিচারপতি শাহ এবং বিচারপতি নাগারথানা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন এই সময়কালে দাঁড়িয়ে এই ৯০০০ টাকা বেতন আসলে শোষণের নামান্তর ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুন:
বিচারপতিরা আরও বলেন এই টাকায় একজন হোমগার্ড কিভাবে তাঁর জীবন ও জীবিকা নির্বাহ করতে পারেন।
অথচ কর্মক্ষেত্রে তাঁর দায়িত্ব পালন অন্যদের থেকে কিছু কম নয়। ওড়িশা সরকারকে তাঁদের সিন্ধান্ত পুনবিবেচনার করার কথা বলেছেন বিচারপতি শাহ এবং বিচারপতি নাগরথানার বেঞ্চ।আরও পড়ুন:
উল্লেখ্য ওড়িশার হোমগার্ডরা দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে মাত্র ৯০০০০ হাজার টাকা বেতনে কাজ করার বিরুদ্ধে এবং বেতন বৃদ্ধির দাবি জানিয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন।
আরও পড়ুন:
অতিরিক্ত অস্থায়ী পুলিশকর্মী হিসেবে ওড়িশায় অসংখ্য হোমগার্ড।
যাদের দৈনিক প্রাপ্য ৩০০ টাকা। সেই হিসেবে মাসে দাঁড়ায় ৯০০০ টাকা। মাঝে হোম গার্ডদের বেতন বৃদ্ধি মামলা উঠেছিল ওড়িশা হাই কোর্টে তাতে হাই কোর্ট রায় দিয়েছিল, হোমগার্ডদের দৈনিক ৫৩৩ টাকা করে বেতন দিতে হবে। এই রায়ের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে মামলা করে ওড়িশা সরকার।আরও পড়ুন:
কিন্তু দেশের শীর্ষ আদালত হোমগার্ডদের পাশেই দাঁড়িয়েছেন।বর্তমান আর্থ সামাজিক অবস্থায় দাঁড়িয়ে ৯০০০ টাকা মাসিক বেতন, বিস্মিতই করেছে বিচারপতিদের।
আরও পড়ুন: