০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ভাইরাস ছড়ানোর অপরাধে ভিয়েতনামে পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত এক ব্যক্তি

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগে ভিয়েতনামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত করা হল। করোনায় সংক্রমিত হওয়ার পর কোয়ারান্টাইনে থাকার সময় ওই ব্যক্তি এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করেন। এর ফলে তাঁর সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হন আরও অনেকে।

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে ২১ দিনের কোয়ারেন্টাইন নীতি ভঙ্গ করার অভিযোগ উঠেছে ২৮ বছর বয়সী লে ভান ট্রি নামের  এই ব্যক্তির বিরুদ্ধে। গত ৭ জুলাই তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরেই তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কিন্তু তিনি কোয়ারেন্টাইন অমান্য করে তার নিজের শহরে গিয়ে লোকজনের সংস্পর্শে আসেন। তিনি জেনেশুনেই অন্যদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছেন।

এখন পর্যন্ত দেশটিতে ৫ লাখ ৪০ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ১৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। গত এপ্রিলের শেষ দিক থেকেই সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়তে শুরু করে। ফলে ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং বাণিজ্যিক হাব হো চি মিন শহরে গত কয়েক মাস ধরেই কঠোর লকডাউন জারি রয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা ভাইরাস ছড়ানোর অপরাধে ভিয়েতনামে পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত এক ব্যক্তি

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার