পুবের কলম ওয়েবডেস্কঃ এবার ভারত সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট টিম। সামনের বছর অর্থাৎ ২০২২ সালের মার্চ মাসে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবেন রশিদ খানরা। সামনের বছর বাংলাদেশ সফরে যাবে আফগানিস্তান। সেখানে তিন ম্যাচের একদিনের সিরিজ ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রশিদরা। সেখান থেকে ফেরার পথেই ভারতের মাটিতে বেশ কিছু দিন কাটিয়ে যাবেন আফগানিস্তানের ক্রিকেটাররা।
আর সেই সিরিজে থাকবে তিনটি একদিনের ম্যাচ।আরও পড়ুন:
উল্লেখ্য মঙ্গলবারই ২০২২-২৩ মরসুমের জন্য নিজেদের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান। আর সেই সূচিতে স্থান পেয়েছে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজও। শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে নেদারল্যান্ডসের সঙ্গেও সিরিজ খেলবে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিরুদ্ধে ২টি টেস্ট খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছে আফগানিস্তান। সঙ্গে তাদের রয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।