পুবের কলম, ওয়েবডেস্ক:  ৪৬১ দিন পরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বে ফিরলেন বিরাট কোহলি। মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে আরসিবি ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসিস থাকলেও পঞ্জাব ম্যাচে টস করতে গেলেন কিং কোহলি।

৪৬১ দিন পর ক্যাপ্টেনের মুকুট বিরাটের মাথায়

প্রসঙ্গত, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের সংক্ষিপ্ততম ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। আর ২০২২ সালের ১৪ই জানুয়ারি শেষবার ক্যাপ্টেন হিসেবে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। তারপর আইপিএলসহ সমস্ত ধরনের ফরম্যাটের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলি।

এরপর এক বছর তিন মাসের কিছু বেশি সময় পর ফের অধিনায়কের মুকুট মাথায় উঠলো বিরাট কোহলির।

৪৬১ দিন পর ক্যাপ্টেনের মুকুট বিরাটের মাথায়

বৃহস্পতিবার অধিনায়কত্ব করার পর বিরাট জানালেন, ' আমার কাছে ক্যাপটেনসি তো কোনও নতুন বিষয় নয়। অনেকদিন নেতৃত্ব দিইনি, এই যা।'

৪৬১ দিন পর ক্যাপ্টেনের মুকুট বিরাটের মাথায়

যদিও মোহালিতে টসে হেরে গেলেন ক্যাপ্টেন বিরাট। কিন্তু তাতে মোটেও অখুশি ছিলেন না বিরাট। বললেন,' আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাইছি।'