পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইল যে নির্বিচারে হামলা চালাচ্ছে, তার জন্য আমেরিকাকে দায়ী করেছে বিশ্বের বহু দেশ ও সংস্থা। কারণ গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজায় ইসরাইলি অভিযানে সরাসরি সমর্থন দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, বাইডেন ও তার বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন ইসরাইল সফর করে সমর্থন দিয়ে এসেছেন।
আমেরিকার এমন অবস্থানে আরব দেশগুলো ক্ষুব্ধ ওয়াশিংটনের ওপর। এমনকি বাইডেন ইসরাইল সফরে গেলে তার সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে জর্ডন।
অন্য আরব দেশগুলোর সঙ্গেও ওয়াশিংটনের টানাপোড়েন শুরু হয়। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি, আরব লিগ, রাষ্ট্রসংঘ, তুরস্ক, চিন ও রাশিয়াসহ বিশ্বের বহুদেশ মধ্যপ্রাচ্য সংকট সমাধানে পৃথক ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।আরও পড়ুন:
এই পরিস্থিতিতে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নতুন করে ইসরাইলের পাশে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান বাইডেন। চলমান যুদ্ধে জরুরি ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বাইডেন। তিনি বলেন, ‘যুদ্ধ শেষের পর দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে ভাবতে হবে।’ এ সময় তিনি ইসরাইলের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন:
পাশাপাশি ইসরাইল ও ফিলিস্তিন উভয়ের জন্য স্বাধীন রাষ্ট্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও শান্তির সঙ্গে সহাবস্থানের মূলনীতির ওপর জোর দেন বাইডেন। তিনি মনে করেন দীর্ঘস্থায়ী এই দ্বন্দ্বের সমাধান হতে পারে একমাত্র এই উপায়ে।