পুবের কলম ওয়েবডেস্কঃ দুদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।আগামী ১৬ এবং ১৭ এপ্রিল তিনি থাকবেন রাজ্যে। সরকারি অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি তিনি অংশ নেবেন দলীয় বৈঠকেও। বুধবারেই শাহর রাজ্য সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গ বিজেপি।
আরও পড়ুন:
তিনি কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গে যাবেন বলেও খবর। দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে নানা সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার বার ছুটে গিয়েছে বিজেপির রাজ্য নেতারা। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই আসছেন।
সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে।আরও পড়ুন:
একগুচ্ছ সরকারি কর্মসূচী রয়েছে তাঁর, পাশাপাশি বঙ্গ বিজেপির অগ্রগতি নিয়েও দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তবে এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচী জানা যায়নি।
আরও পড়ুন:
রাজ্যে ২১শের বিধানসভা নির্বাচনের আগে দিল্লি থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নির্বাচনে ভরাডুবির পর আর দেখা মেলেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর।
আরও পড়ুন: