দেবশ্রী মজুমদার, বোলপুরঃ চলতি মাসের বারো তারিখ মোবাইল ছিনতাই রুখতে গিয়ে  গুলিবিদ্ধ হয় মহাদেব মেটে নামে এক কিশোর।ঘটনাটি  ঘটে বোলপুর থানার অন্তর্গত শিমুলিয়ার ধানসড়া এলাকাতে।

 গোপন সূত্রে খবর পেয়ে  বোলপুর থানার পুলিশ ১৪ সেপ্টেম্বর রাতের দিকে দুই অভিযুক্তকে ধরে ।

তাদের কাছে উদ্ধার করা হয়েছে ছিনতাই হয়ে  যাওয়া মোবাইল ও একটি আগ্নেয়াস্ত্র যা দেশী কাটার নামে পরিচিত।

অভিযুক্তদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র আইন ইত্যাদি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার বোলপুর মহকুমা আদালতে  অভিযুক্তদের তোলা হয়।