আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ অসম ও মেঘালয় সীমান্তে সমস্যা মেটাতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই টুইট করে জানান তিনি ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। সীমান্ত সমস্যা সমাধান নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। মেঘালয়ের মুখ্যমন্ত্রীও এই ইস্যুতে টুইট করেন
আরও পড়ুন:
উল্লেখ্য বুধবারই অসম ও মেঘালয়ের ক্যাবিনেট গিভ অ্যান্ড টেক ফর্মুলায় সীমান্ত সমস্যা মেটানোর ব্যাপারে সম্মতি জানিয়েছে। প্রথম পর্যায়ে এই ফর্মুলায় ১২টির মধ্যে ৬টি বিতর্কিত এলাকার সমস্যা অনেকটাই মিটেছে।
প্রথম পর্যায়ে ৬টি জায়গার সমস্যা মেটানোর উপর জোর দেওয়া হয়েছে।আরও পড়ুন:
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন দুই রাজ্য তাদের আঞ্চলিক সীমান্ত সমস্যা মেটাতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে।
আরও পড়ুন:
আঞ্চলিক কমিটির সুপারিশ অনুসারে ৩৬.৮ বর্গ কিমির বিতর্কিত এলাকার মধ্যে অসম নেবে ১৮.৫১ বর্গ কিমি আর মেঘালয় নেবে ১৮.২৯ বর্গ কিমি এলাকা।
আরও পড়ুন:
আপাতভাবে এই ১২টি এলাকায় যদি সমস্যা মেটে তাহলে মেঘালয় বাকি এলাকায় দাবি জানাবে না। এটাই বৈঠকের প্রাথমিক নির্যাস।
আরও পড়ুন: