২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলায় এবার বিচ ফুটবল, ভাবনা আই এফ এর

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রাজিল-আর্জেন্টিনা তো বটেই, ভারতের গোয়াতেও বিচ ফুটবল বেশ জনপ্রিয়। সেটা যদিও সর্বভারতীয় স্তরে নয়। কিন্তু বিচ ফুটবলের জনপ্রিয়তা অন্যান্য দেশের মতো এ দেশেও যথেষ্ট রয়েছে। সেই জনপ্রিয়তায় নতুন মোড় আনতে এবার বাংলাতেও বিচ ফুটবলের আয়োজন করতে চলেছে আইএফএ। মূলত এটি বিচ সকার নামে পরিচিত হলেও আইএফএ এটিকে বিচ ফুটবলই নাম দিতে চাইছে। দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে শুরু হবে এই বিচ ফুটবল।

সামনের বছরই এই প্রতিযোগিতার আয়োজন করতে চাইছে আইএফএ। তবে দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। ফুটবল ক্লাবগুলির সঙ্গে আলোচনা করে ঠিক করে নেওয়া হবে ঠিক কতগুলি দল এই বিচ ফুটবলে অংশ নেবে। আপাতত বকখালিতে এই বিচ ফুটবলের আসর আয়োজিত হলেও পরবর্তীকালে দীঘা ও মন্দারমনিতেও বসতে চলেছে বিচ ফুটবলের আসর।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এআই সামিটে বিক্ষোভ, মোদি বিরোধী স্লোগানে যুব কংগ্রেস কর্মী আটক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলায় এবার বিচ ফুটবল, ভাবনা আই এফ এর

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, সোমবার